জি-৭ নেতারা বলেন, ‘বিপজ্জনক এই ভাইরাসটি যাতে সীমান্ত ছাড়িয়ে অন্য কোথাও ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে আমরা আমাদের সহযোগীদের সঙ্গে নিয়ে পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছি।’
ভাইরাসের বিস্তার যত দ্রুত সম্ভব একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখাই এখন তাদের প্রধান লক্ষ্য। ফ্রান্সের এভিয়ানে চলমান জি-৭ শীর্ষ সম্মেলনে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সংকটের পাশাপাশি কঙ্গোর এই স্বাস্থ্য ঝুঁকিটিও বিশ্ব নেতাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।





