মাদক কারবারিদের নৌযান লক্ষ্য করে মার্কিন হামলা: নিহত ৩

গত কয়েক মাসে প্রশান্ত মহাসাগরে অসংখ্য নৌযান ধ্বংস করেছে মার্কিন সামরিক বাহিনী
বিদেশে এখন
0

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সন্দেহে একটি নৌযানে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গতকাল (বৃহস্পতিবার, ১৮ জুন) এ হামলা চালানো হয়। আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড জানিয়েছে, লাতিন আমেরিকা থেকে মাদক বহনকারী একটি নৌযানকে লক্ষ্য করে ‘প্রাণঘাতী হামলা’ চালানো হয়েছে। তাদের দাবি, নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচারপথে চলাচল করছিল।

এক বিবৃতিতে সাউদার্ন কমান্ড জানায়, হামলায় তিনজন পুরুষ ‘মাদক-সন্ত্রাসী’ নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দ্রুতগতির নৌযানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার দৃশ্য দেখা যায়। এ নিয়ে প্রশান্ত মহাসাগরে এ ধরনের মার্কিন হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২১১ জনে।

তবে এসব হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকারকর্মী ও মার্কিন আইনপ্রণেতারা। সমালোচকদের অভিযোগ, নিহত সবাই যে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন, তার সুনির্দিষ্ট প্রমাণ যুক্তরাষ্ট্র উপস্থাপন করতে পারেনি।

এএম