আলবেনিয়ায় হাজারো মানুষের স্লোগান ‘দেশ বিক্রির জন্য নয়’

আলবেনিয়ার রাজধানী তিরানায় সরকার ও নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে অংশ নিচ্ছেন আন্দোলনকারীরা
বিদেশে এখন
0

পরিবেশগতভাবে সংবেদনশীল আড্রিয়াটিক উপকূলে বিলাসবহুল রিসোর্ট নির্মাণ প্রকল্প বাতিল ও সরকার পরিবর্তনের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আলবেনিয়া। গতকাল (শনিবার, ২০ জুন) দেশটির রাজধানী তিরানার রাস্তায় নেমে কয়েক হাজার বিক্ষোভকারী প্রতিবাদ জানান।

বিক্ষোভের সময় আন্দোলনকারীরা ‘আলবেনিয়া বিক্রির জন্য নয়, আমরা দেশকে রক্ষার জন্য এসেছি’—এমন নানা প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। এ সময় তারা আলবেনিয়ার জাতীয় পতাকা এবং ফ্লেমিংগো পাখির কাটআউট প্রদর্শন করেন। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিলাসবহুল রিসোর্ট নির্মাণ প্রকল্পের বিরোধিতা করে বেশ কয়েক সপ্তাহ ধরেই আন্দোলন চালিয়ে আসছে দেশটির পরিবেশবাদী সংগঠনসহ সাধারণ মানুষ।

আন্দোলনকারীদের দাবি, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে আড্রিয়াটিক উপকূলের বিরল জীববৈচিত্র্য ধ্বংস হবে। তবে আলবেনিয়া সরকারের দাবি, পরিবেশ সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই প্রকল্পটির পরিকল্পনা সাজানো হয়েছে।

এএম