
সৌদি ও আমিরাতের সঙ্গে গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, ভিত্তিহীন দাবি ট্রাম্পের জামাতার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নেতাদের কাছ থেকে গোপনে বিপুল অর্থ নেয়ার অভিযোগ উঠেছে। মার্কিন সাময়িকী ভ্যানিটি ফেয়ারের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কুশনারের ফোনে নজরদারি চালিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের নেতাদের সঙ্গে তার গোপন আর্থিক যোগাযোগের তথ্য পেয়েছেন নেদারল্যান্ডসের গোয়েন্দারা। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। আজ (শনিবার, ১৭ অক্টোবর) রাজধানী টিরানার কেন্দ্রস্থলে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পুতিনের সঙ্গে বৈঠকের পর এবার কিয়েভে মার্কিন দূতেরা
ইউক্রেন যুদ্ধের অবসানে শান্তি আলোচনার অংশ হিসেবে আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) কিয়েভ সফরে যাচ্ছেন মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। রাশিয়ার পূর্ণমাত্রার অভিযান শুরুর পর দেশটির রাজধানীতে এটিই তাদের প্রথম সফর। আবর নিউজ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেন সংকট: মস্কোয় মার্কিন দূতদের সঙ্গে পুতিনের বৈঠক ‘ফলপ্রসূ’, অবস্থান অপরিবর্তিত
ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় নিয়ে মার্কিন দুই দূতের সঙ্গে তিন ঘণ্টার বেশি সময় বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল (শনিবার, ৫ সেপ্টেম্বর) মস্কোয় অনুষ্ঠিত এ আলোচনাকে ‘খুবই ফলপ্রসূ’ বললেও কোনো ধরনের বড় অগ্রগতির ইঙ্গিত দেয়নি ক্রেমলিন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিয়েভে তিন দিনের হামলা স্থগিতের নির্দেশ পুতিনের
ইউক্রেন যুদ্ধ বন্ধে থমকে যাওয়া আলোচনা পুনরায় শুরু করতে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের মস্কো পৌঁছানোর পর ইউক্রেনের রাজধানী কিয়েভে তিন দিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পলিটিকোর প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

কুশনারের রিসোর্ট প্রকল্প ঘিরে আলবেনিয়ায় বিক্ষোভকারীদের ওপর চড়াও পুলিশ
আলবেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিলাসবহুল রিসোর্ট নির্মাণের পরিকল্পনা ঘিরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের সামনে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ডিম ও বোতল ছুড়লে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পরিবেশ রক্ষা থেকে সরকার পতন: বিক্ষোভে কাঁপছে আলবেনিয়া
শুরু হয়েছিল পরিযায়ী পাখি ‘ফ্ল্যামিঙ্গো’ রক্ষার আন্দোলন দিয়ে। কিন্তু এখন তা আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগ এবং শিক্ষা, কর্মসংস্থান ও উন্নত জীবনযাত্রার দাবিতে রূপ নিয়েছে। রাজপথে হাজারো মানুষের এই বিক্ষোভ এখন পরিচিতি পেয়েছে ‘ফ্ল্যামিঙ্গো বিপ্লব’ নামে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক নাকচ; কাতারের সঙ্গে আলোচনায় বসছে তেহরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দোহায় একটি বৈঠকে যোগ দিচ্ছে ইরান। বুধবারের এই বৈঠকে মূলত জব্দ করা ইরানি অর্থ ফেরত পাওয়া এবং গত ১৮ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ উত্তেজনার পর দোহায় নতুন কূটনৈতিক উদ্যোগ
হরমুজ প্রণালি নিয়ে কয়েক দিনের উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি শান্ত করতে কাতারের রাজধানী দোহায় নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এই বৈঠকের ধরন ও উদ্দেশ্য নিয়ে দুই দেশ পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ৩০ জুন এই বৈঠক অনুষ্ঠিত হবে। স্ট্রেইট টাইমস প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কাতারে ইরানের সঙ্গে বৈঠকের দাবি ট্রাম্পের; সরাসরি আলোচনার কথা অস্বীকার তেহরানের
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ বন্ধের চুক্তির অংশ হিসেবে কাতারের দোহায় ইরানের সঙ্গে একটি বৈঠকের দাবি করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মতে, ইরান আগামী মঙ্গলবার এই বৈঠকের অনুরোধ জানিয়েছে। তবে তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের সরাসরি আলোচনার কথা কঠোরভাবে অস্বীকার করেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আলবেনিয়ায় হাজারো মানুষের স্লোগান ‘দেশ বিক্রির জন্য নয়’
পরিবেশগতভাবে সংবেদনশীল আড্রিয়াটিক উপকূলে বিলাসবহুল রিসোর্ট নির্মাণ প্রকল্প বাতিল ও সরকার পরিবর্তনের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আলবেনিয়া। গতকাল (শনিবার, ২০ জুন) দেশটির রাজধানী তিরানার রাস্তায় নেমে কয়েক হাজার বিক্ষোভকারী প্রতিবাদ জানান।

বিতর্কে ইভাঙ্কা-কুশনারের আলবেনিয়া রিসোর্ট প্রকল্প; বিক্ষোভে উত্তাল দেশ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সংশ্লিষ্টতায় আলবেনিয়ায় পরিকল্পিত একটি পর্যটন কমপ্লেক্স প্রকল্প নিয়ে চলমান বিক্ষোভে উদ্বেগের কিছু নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী এডি রামা। গতকাল (শুক্রবার, ৫ জুন) তিনি বলেছেন, ‘উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’ এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।