সরকারবিরোধী বিক্ষোভের দ্বিতীয় বছর পূর্তি ঘিরে কেনিয়ায় জোরদার নিরাপত্তা

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ
বিদেশে এখন
0

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের দ্বিতীয় বছর পূর্তিতে ব্যাপক আন্দোলনের প্রস্তুতি নিয়েছিল আন্দোলনকারীরা। এর জেরে রাজধানী নাইরোবিজুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে সরকার।

স্থানীয় সময় সকাল থেকেই জনশূন্য ছিল রাস্তাঘাট। রাজধানীর প্রায়সব দোকানপাট ছিলো বন্ধ। গুরুত্বপূর্ণ মোড় ও প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সেই সঙ্গে চলছে তল্লাশি অভিযান। সংসদ ভবনের সামনে কাঁটাতারের ব্যারিকেড তৈরি করে কড়া পাহাড়ায় ছিলো পুলিশ।

আরও পড়ুন:

এছাড়া, প্রায় প্রতিটি শহরেই সাঁজোয়া যান নিয়ে টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। ২০২৪ সালের ২৫ জুন একটি অর্থ বিলের বিরুদ্ধে বিক্ষোভে নামে দেশটি জেনজিরা। বিক্ষোভে প্রাণ হারিয়েছিল ৬০ জনেরও বেশি মানুষ।

এফএস