ভারতে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা; নিহত ৭, আহত অন্তত ২২

ভারতে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা
বিদেশে এখন
0

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২২ জন। আহতদের বেশিরভাগই নারী ও শিশু।

গতকাল (মঙ্গলবার, ৩০ জুন) স্থানীয় সময় রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

যাত্রীবাহী একটি স্লিপার বাস ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের দিকে দ্রুত গতিতে যাওয়ার পথে ট্রেলার ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এরপরই যানবাহন দুটিতে আগুন ধরে যায়।

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, বেশিরভাগ যাত্রীই দুর্ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন এবং ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা যান। আগুন লাগার পর অনেক যাত্রী বাসের জানালা ভেঙে বাইরে বেরিয়ে আসেন।

নিহতদের মধ্যে পাঁচজন আগুনে পুড়ে এবং দুজন মাথায় আঘাত পেয়ে মারা গেছেন বলে জানা গেছে।

পুলিশের প্রাথমিক ধারনা, বাসের বেপরোয়া গতি এবং বাস চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা ঘটতে পারে।

এদিকে, স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসে দমকল বাহিনী।

এফএস