কৃত্রিম বুদ্ধিমত্তা, ধাতু শিল্প, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য একাধিক চুক্তি করেছে দুই দেশ। সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, এশীয়-প্যাসিফিক অঞ্চলের ভূ-রাজনীতি অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। তাই সংকট মোকাবিলায় ও অর্থনৈতিক অগ্রগতিতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে জোর দিতে হবে।
ভারতের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী দেশ জাপান। মুম্বাই ও আহমেদাবাদ শহরে দ্রুতগতির রেল করিডোরসহ বিভিন্ন বড় অবকাঠামো প্রকল্পে সহায়তা প্রদান করছে তারা।





