আটটি যুদ্ধ থামিয়েছি, তবু নোবেল জোটেনি: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্ষেপ প্রকাশ করে বলেছেন, কূটনৈতিক সাফল্য সত্ত্বেও তিনি এখনো নোবেল শান্তি পুরস্কার পাননি। ফার্স্ট পোস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উপস্থিত সমর্থকদের উদ্দেশে বক্তব্যে ট্রাম্প নিজের পররাষ্ট্রনীতির অর্জন ও চলমান কূটনৈতিক প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি আটটি যুদ্ধ থামিয়েছি, তবু কোনো নোবেল পাইনি।’

আন্তর্জাতিক বিষয়ে নিজের ভূমিকা এবং সংঘাত নিরসনে তার প্রচেষ্টা নিয়ে আলোচনার সময় ট্রাম্প এই মন্তব্য করেন। ফার্স্ট পোস্টের প্রতিবেদন অনুযায়ী, তার এই মন্তব্যের পর দর্শকরা করতালি দিয়ে সমর্থন জানান।

এএম