ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের একটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা
বিদেশে এখন
1

গুরুত্বপূর্ণ ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র জানায়, সোমবার স্থানীয় সময় ভোরে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে শহরের একাধিক স্থান।

তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় গতকাল (রোববার, ৬ জুলাই) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, কিয়েভে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।

আরও পড়ুন:

এছাড়াও, জাপোরিঝিয়া অঞ্চলে আলাদা রুশ হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এদিকে, সংঘাতের মাঝেই মঙ্গলবার তুরস্কের আঙ্কারায় শুরু হবে ন্যাটোর শীর্ষ সম্মেলনে।

যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও যোগ দেয়ার কথা রয়েছে। সিএনএন জানায়, আলোচনার টেবিলে প্রাধান্য পাবে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ।

এফএস