রাশিয়ায় ৪১৫ ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি; তেল শোধনাগারে হামলায় নিহত ১

রাশিয়ার ‘শ্যাডো ফ্লিটের’ ১২ ট্যাংকারে ড্রোন হামলার দাবি ইউক্রেনের
বিদেশে এখন
0

ন্যাটোর শীর্ষ সম্মেলনের মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলার তীব্রতা বেড়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গতকাল (মঙ্গলবার, ৬ জুলাই) রাতভর দেশটির আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ৪১৫টি ড্রোন ধ্বংস করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

রোস্তভ-অন-ডনের গভর্নর জানিয়েছেন, তাগানরোগ উপসাগরে দুটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুজন আহত হয়েছেন। ট্যাংকার দুটি খালি থাকায় কোনো তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেনি। এদিকে সারাতভ ও নিজনেকামস্কে পুনরায় তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেনীয় ড্রোন। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাতারস্তানের নিজনেকামস্কে ব্যাপক ড্রোন হামলা হয়েছে এবং শহরের বিমানবন্দরে বিধিনিষেধ বহাল রাখা হয়েছে।

দুই দিন আগে পশ্চিম সাইবেরিয়ার ওমস্ক তেল শোধনাগারে ড্রোন হামলা হয়েছিল, যা রাশিয়ার অন্যতম বৃহৎ শোধনাগার। এই হামলার ফলে উরাল অঞ্চল ও সাইবেরিয়ায় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে।

রাশিয়ার ওপর এসব হামলা অব্যাহত রয়েছে। একই সঙ্গে মস্কো জানিয়েছে, তারা ইউক্রেনের ওপর হামলা কমানোর কোনো পরিকল্পনা করছে না।

এএম