নিউজিল্যান্ডে ৬.৩ মাত্রার ভূমিকম্প; সুনামি সতর্কতা জারি

বিদেশে এখন
0

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের টে আনাউ শহরের কাছে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিউজিল্যান্ড ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টে আনাউ শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে। জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফিওর্ডল্যান্ডে যাওয়ার প্রবেশদ্বার এই টে আনাউ শহর।

তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) উভয়েই ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৯ বলে জানিয়েছে। তাদের হিসাবে ভূমিকম্পটির গভীরতা ছিল ৫০ কিলোমিটারের বেশি।

এএম