এছাড়া, আহত আরও মার্কিন সেনাকে চিকিৎসার জন্য জর্ডানের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর টানা এক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হামলা চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে তেহরান।
এ নিয়ে চলমান যুদ্ধে প্রাণ হারিয়েছে ১৪ জন মার্কিন সেনা। এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক লিখিত বিবৃতিতে বলেছেন, সমঝোতা স্মারক বারবার লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই।





