ইরান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রে হাজার কোটি ডলারের প্রতিরক্ষা বিল পাস

মার্কিন প্রতিনিধি পরিষদ
বিদেশে এখন
0

ইরান যুদ্ধের বিশাল খরচের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে পাস হলো ১ লাখ ১৫ হাজার কোটি ডলারের প্রতিরক্ষা বিল। বিলটির পক্ষে ২১৬ ও বিপক্ষে পড়ে ২১২ ভোট। পাসের পর বিলটি উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়েছে।

ভোট মূলত দলীয় ভিত্তিতেই হয়েছে, কারণ সাতজন রিপাবলিকান ছাড়া বাকি সবাই বিলটির পক্ষে এবং ছয়জন ডেমোক্র্যাট ছাড়া বাকি সব আইনপ্রণেতা বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন। পেন্টাগনের জন্য অনুমোদিত এই বিপুল পরিমাণ অর্থের বিরোধিতা করে ডেমোক্র্যাটরা বলেছেন, ট্রাম্প প্রশাসন সামাজিক কর্মসূচিতে ব্যয় কমিয়ে যুদ্ধের পেছনে অর্থ ঢালছে।

আরও পড়ুন:

এদিকে, রিপাবলিকানরা বলছেন, ইরানে যুদ্ধরত সামরিক বাহিনীকে সমর্থন, প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সরঞ্জাম ক্রয় এবং মার্কিন সেনাদের ৭ শতাংশ বেতন বৃদ্ধি, ব্যারাক ও পারিবারিক আবাসন নির্মাণের মতো সুবিধার এই বিলটি অপরিহার্য ছিল।

ইএ