মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গোলাগুলি, নিহত ১

মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদ
বিদেশে এখন
0

মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গোলাগুলিতে একজন নিহত ও অন্তত দুইজন আহত হয়েছেন। সোমবার দেশটির জোকালো পাবলিক স্কয়ারের পাশে এ ঘটনা ঘটে।

গুলি করার পরই সন্দেহভাজন হামলাকারী মোটরসাইকেলে করে পালিয়ে গেছে। মেক্সিকো সিটির নিরাপত্তাবিষয়ক সচিবালয় এটিকে সরাসরি হামলা হিসেবে চিহ্নিত করে তদন্তে নেমেছে। গুলিতে প্রাণ হারিয়েছেন ৪২ বছর বয়সী এক পুরুষ।

আহত দুজনের বয়সই ৩৯ বছর। মাদক পাচার চক্রের নিয়ন্ত্রণে থাকা এলাকায় বন্দুক হামলার ঘটনা অনেকটাই স্বাভাবিক। তবে রাজধানী মেক্সিকো সিটিতে এমন ঘটনা অনেকটা বিরল। যদিও রাজধানীতে ইউনিয়নভিত্তিক বেশ কয়েকটি অপরাধী চক্র সক্রিয় রয়েছে।

জেআর