পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় ব্যবসায়ী মো. রনি রাতে গাড়ি চালিয়ে চট্টগ্রাম শহর থেকে রাউজান নিজ বাড়িতে যাচ্ছিলেন। তিনি রাউজানে ইটভাটাসহ বিভিন্ন ব্যবসা পরিচালনা করেন।
চারাবটতল এলাকায় পৌঁছালে মোটরসাইকেল যোগে দুইজন সন্ত্রাসী গাড়ির সামনে এসে পথ রোধ করে। এরপর তারা গাড়ির সামনের আয়নায় ইট ছুঁড়ে মারে। এক পর্যায়ে গাড়ির পেছনের সিটে পরপর তিনটি গুলি করে পালিয়ে যায় তারা।
আরও পড়ুন:
ওই ব্যবসায়ী জানান, অন্য সময় তার গাড়িতে চালক রাখলেও, এদিন তিনি চালক না রেখে নিজেই গাড়ি চালাচ্ছিলেন। এতে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এলাকায় ব্যবসায়ীক কারণে বিভিন্ন জনের সঙ্গে বিরোধ আছে বলেও জানান তিনি।
এর আগে তার রাউজানের বাড়িতে সন্ত্রাসীরা হামলা করেছিলো। পুলিশ জানায়, ব্যবসায়ীক বিরোধে তাকে হত্যার জন্য গুলি করা হয়েছে। এ ঘটনায় মামলা ও সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে।





