নির্বাচনে জিতে মার্চে ক্ষমতা গ্রহণের পর সচরাচর জনসম্মুখে না আসা বালেন্দ্র শাহ, নীরবতা ভাঙেন গতকাল (বৃহস্পতিবার, ৩০ জুলাই)। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে, অস্থিরতার কালো মেঘ সরাতে দেশবাসীর সহযোগিতা চান তিনি।
নাগরিকদের অনুরোধ করেন যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করার জন্য। ভারত সীমান্তের কাছে সুনসারি জেলায় গত রোববার (২৬ জুলাই) উত্তেজনার সূত্রপাত। পরে পরিস্থিতি সহিংস রূপ নিলে ভিড় ছত্রভঙ্গ করতে গুলি ছোঁড়ে পুলিশ।
এতে প্রাণ যায় দুই জনের। বৃহস্পতিবার পাশের সিরাহা জেলায় কারফিউ ভেঙে বিক্ষোভের সময় নিহত হয় আরেক ব্যক্তি। ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী।





