গাজ্জায় থামছেনা ইসরাইলি আগ্রাসন; একদিনেই প্রাণ গেলো ১৭ ফিলিস্তিনির

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা
বিদেশে এখন
0

অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে প্রাণ গেলো কমপক্ষে ১৭ ফিলিস্তিনির। আহত অনেকে। উপত্যকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের তোড়জোড়ের মধ্যেই এমন আগ্রাসী ইসরাইল।

স্থানীয় সময় গতকাল (রোববার, ২ অক্টোবর) ভোর থেকে গাজা সিটির পশ্চিমে, খান ইউনিসের উত্তরপশ্চিমে, গাজার মধ্যাঞ্চলে দেইর আল-বালায়, উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে, পশ্চিমের রেমালে বিভিন্ন আবাসিক ভবন, তাঁবু ও যানবাহন লক্ষ্য করে চলে একের পর এক বিমান হামলা।

আরও পড়ুন:

কয়েক সপ্তাহের মধ্যে উপত্যকার সবচেয়ে রক্তাক্ত দিনটি ছিলো এদিন। গাজার গুরুত্বপূর্ণ অবকাঠামো ও আবাসিক ভবন লক্ষ্য করে অব্যাহত হামলার মধ্য দিয়ে বাড়ছে ইসরাইলি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা।

বিশেষ করে শেষ ৪৮ ঘণ্টায় কোনোরকম আগাম সতর্কতা ছাড়াই এবং অনেকটা নিচ থেকে লক্ষ্যে আঘাত হানে ইসরাইলি যুদ্ধবিমান। শনিবারও ইসরাইলি হামলায় প্রাণ যায় আট ফিলিস্তিনির।

এফএস