
গাজ্জায় থামছেনা ইসরাইলি আগ্রাসন; একদিনেই প্রাণ গেলো ১৭ ফিলিস্তিনির
অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে প্রাণ গেলো কমপক্ষে ১৭ ফিলিস্তিনির। আহত অনেকে। উপত্যকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের তোড়জোড়ের মধ্যেই এমন আগ্রাসী ইসরাইল।

ট্রাম্পের ‘অগ্রগতির’ ঘোষণার পরও গাজায় ইসরাইলি হামলা, নিহত অন্তত ৪
গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে অগ্রগতির ঘোষণা দেয়ার পরও টানা দ্বিতীয় দিনের মতো ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে। রোববার গাজা সিটি ও দেইর আল-বালাহে পৃথক হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় ফের ইসরাইলি ড্রোন হামলা, নিহত ৩
গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নে সমঝোতার ঘোষণার একদিন পরও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। শনিবার গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হামাস নিরস্ত্রের শর্তে অনড় ইসরাইল, গাজায় হামলা অব্যাহত
অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সম্পূর্ণভাবে নিরস্ত্র না হলে নিজ সেনাদের প্রত্যাহার করবে না বলে জানিয়েছে ইসরাইলের এক কর্মকর্তা। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন জেষ্ঠ্য ওই কর্মকর্তা। শুধু তাই নয়, খসড়াটিকে অগ্রহণযোগ্য বলে তা নাকচ করে দিয়েছেন কট্টর ডানপন্থী ইসরাইলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। এদিকে চুক্তিতে হামাসের সম্মতি সত্ত্বেও গাজায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে দু’জন।

গাজায় ‘নিরস্ত্রীকরণ’ বিষয়ে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে চুক্তিতে পৌঁছেছে বোর্ড অব পিস
গাজায় ‘সম্পূর্ণ নিরস্ত্রীকরণের’ বিষয়ে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে বোর্ড অব পিস। এমনই তথ্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার, ৩০ জুলাই) ট্রুথ সোশ্যাল পোস্টে এ কথা বলেন তিনি।

গাজার পর এবার পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসনে জাতিসংঘের নিন্দা
গাজার পর পশ্চিম তীর ধ্বংসে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডটিতে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরাইল। সহিংসতা পর্যবেক্ষক সংস্থা এসএলইডি বলছে, জুনে পশ্চিম তীরে সর্বোচ্চ ৪৬০টি হামলা রেকর্ড করা হয়েছে। এদিকে, পশ্চিম তীরে চলমান ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। অবিলম্বে হামলা বন্ধ ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় ইসরাইলকে পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরান ইস্যুই অগ্রাধিকার: নেতানিয়াহু
ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠক করতে সোমবার ওয়াশিংটনের উদ্দেশে রওনা হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, এই বৈঠকে ইরান ইস্যুই অগ্রাধিকার পাবে।রয়টার্সে প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গাজায় মাটির দীর্ঘ বাঁধ নির্মাণ; বিভাজন স্থায়ী হওয়ার শঙ্কা ফিলিস্তিনিদের
গাজা উপত্যকার নিজেদের নিয়ন্ত্রিত অংশকে বাকি এলাকা থেকে আলাদা করতে ২৩ কিলোমিটারের বেশি দীর্ঘ মাটির বাঁধ নির্মাণ করছে ইসরাইল। স্যাটেলাইট ছবিতে এমন তথ্য উঠে এসেছে। এ নির্মাণকাজ গাজার বিভাজনকে আরও স্থায়ী করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন ফিলিস্তিনিরা। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্পেনের জয়ে গাজায় আনন্দের বন্যা
বিশ্বকাপে স্পেনের জয়ে আনন্দের বন্যা বইছে ফিলিস্তিনের জনপদ গাজায়। রাত জেগে তারা উপভোগ করেছেন স্পেনের ফুটবল জাদু। গাজায় অন্যায় যুদ্ধ আর নিপীড়নের বিরুদ্ধে স্পেনের অবস্থানে, লা রোহাদের প্রতি ভালোবাসা উজাড় করে দেয় ফিলিস্তিনিরা। বৃথা যায়নি তাদের সমর্থন।

ইরান নয়, ট্রাম্পই বিশ্বের জন্য সবচেয়ে বড় বিপদ: সায়মন টিসডল
দ্য গার্ডিয়ানের কলাম
ইরান নয়, বরং ডোনাল্ড ট্রাম্প নিজেই এখন বিশ্বের এক নম্বর শত্রু। প্রখ্যাত কলামিস্ট সায়মন টিসডল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক বিশ্লেষণী নিবন্ধে ট্রাম্পকে ‘গণবিধ্বংসী এক মানব অস্ত্র’ হিসেবে অভিহিত করেছেন। তার মতে, ইরানের সঙ্গে শুরু করা একটি বিপর্যয়কর যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজে না পেয়ে ট্রাম্প এখন দিশেহারা।

যুদ্ধবিরতির পরও গাজায় প্রাণহানি; জানাজায় হামলায় নিহত ৭
গাজা উপত্যকায় শুক্রবার একটি জানাজায় ইসরাইলি হামলায় অন্তত ৭ জন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় আওদা হাসপাতাল। হাসপাতালটি জানায়, নুসেইরাত শরণার্থী শিবিরে আজ (শুক্রবার, ১৭ জুলাই) দিনের শুরুতে এক হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজায় অংশ নেয়া মানুষের ওপর এই হামলা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরাইলি সামরিক বাহিনী।

গাজায় ১৪ লাখের বেশি মানুষের দীর্ঘমেয়াদী আশ্রয় সহায়তা প্রয়োজন: জাতিসংঘ
গাজা উপত্যকায় ১৪ লাখের বেশি মানুষের দীর্ঘমেয়াদী আশ্রয় সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মতে, গাজায় মানবিক চাহিদা তীব্র আকার ধারণ করেছে।