ট্রাম্পের ৪০০ মিলিয়ন ডলারের বলরুম প্রকল্প বন্ধের নির্দেশ আদালতের

ট্রাম্প
বিদেশে এখন
0

হোয়াইট হাউজে ট্রাম্পের ৪০০ মিলিয়ন ডলারের বলরুম প্রকল্পের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছে মার্কিন ফেডারেল আদালত। গতকাল (শুক্রবার, ৮ জুলাই) আপিল বিভাগের ৩ সদস্যের বিচারক বেঞ্চ এ রায় দেন।

এতে বলা হয়, বলরুম নির্মাণের প্রকল্পটি নির্বাহী বিভাগের একক সিদ্ধান্তের নিয়ন্ত্রণাধীন নয়। এটি নির্মাণ করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে কংগ্রেস।

এছাড়াও হোয়াইট হাউজে থাকা কোনো প্রেসিডেন্টের সেখানকার সম্পত্তির ওপর সাংবিধানিকভাবে কোনো কর্তৃত্ব নেই বলেও জানিয়েছে আদালত। ইতোমধ্যে ফেডারেল আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দাবি করেন, ওবামা ও বাইডেন প্রশাসনের দুই বিচারপতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিপক্ষে গিয়ে বলরুম প্রকল্পের নির্মাণকাজ বন্ধে ভোট দিয়েছেন।

জেআর