রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার

ইরানি রিয়াল
বিদেশে এখন
1

৬ মাসের যুদ্ধে ইরানের মুদ্রা রিয়ালের দর রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। খোলা বাজারে এক ডলারের বিনিময়ে মিলছে ২০ লাখ ইরানি রিয়াল। আন্তর্জাতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে এমনিতেই চাপের মধ্যে রয়েছে তেহরানের অর্থনীতি। এমন অবস্থায় দেশটির দক্ষিণাঞ্চলে আবিষ্কৃত হয়েছে কয়েক হাজার কোটি ডলারের সাড়ে ট্রিলিয়ন ঘনফুট পরিমাণ গ্যাস।

যুদ্ধে সামরিকভাবে না পারলেও, অর্থনৈতিকভাবে ইরানকে ধসিয়ে দেয়ার মিশনে নেমেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইরানের বিরুদ্ধে বিরুদ্ধে এযাবৎকালের সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তেহরানকে সহায়তা দেয়া দেশগুলোকেও ভয়াবহ অর্থনৈতিক পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও তেহরানের পাল্টা হুমকি, ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধে যারা যোগ দেবে তারাও ইরানের শত্রু হিসেবে গণ্য হবে।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে ধুকতে থাকা ইরানের অর্থনীতি যুদ্ধের কারণে আরও চাপে পড়েছে। গেল প্রায় ৬ মাসের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির অবকাঠামো। মার্কিন হামলায় বিধ্বস্ত দেশটির সেনা, নৌ ও বিমানবাহিনী। ধীরে ধীরে কমছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাও।

আরও পড়ুন:

এরইমধ্যে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের দর রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, খোলা বাজারে এক ডলারে মিলছে ২০ লাখ ইরানি রিয়াল। উচ্চ মুদ্রাস্ফীতি ও নিত্যপণ্যের আকাশছোঁয়া দামে নাজেহাল ইরানিদের জীবন।

অর্থনৈতিক চাপে জর্জরিত হওয়ার পরও ওয়াশিংটনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়ে আসছে তেহরান। হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে সংকটে ফেলে দিয়েছে গোটা বিশ্বের জ্বালানি তেল সরবরাহে। এর প্রভাবে অর্থনৈতিক ক্ষতির মুখে বেশিরভাগ দেশ।

এমন অবস্থায় খনিজ সম্পদে পরিপূর্ণ ইরানে নতুন করে আরও একটি গ্যাসক্ষেত্রের সন্ধানের খবর সামনে এসেছে। দেশটির জ্বালানি তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ জানান, ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে সাড়ে ৭ ট্রিলিয়ন ঘনফুট পরিমাণ একটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। যা তেহরানের অর্থনীতিতে যোগ করতে পারে কয়েক হাজার কোটি ডলার।

গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের তথ্য অনুযায়ী, ইরানের মজুত রয়েছে প্রায় ৩৪ ট্রিলিয়ন ঘনমিটার গ্যাস। রাশিয়ার পর বিশ্বে দ্বিতীয় বৃহত্তম গ্যাসের মজুর রয়েছে ইরানে।

এফএস