শনিবার স্থানীয় সময় রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত হামলাগুলো সংঘটিত হয়। এসময় সরকারি ভবন, দোকানপাট ও রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন ধরিয়ে দেয়া হয় টেলিযোগাযোগ টাওয়ারেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে নারাথিওতে কারফিউ জারি করে প্রশাসন।
আরও পড়ুন:
রোববার নতুন কোনো হামলা না হওয়ায় কারফিউ তুলে নেয় প্রশাসন। তবে হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। এক দশকেরও বেশি সময় ধরে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলো। সহিংসতায় ৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।





