যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২

গোলাগুলির প্রতীকী
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের মিনিসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে বন্দুক হামলায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৬ জন। গতকাল (বুধবার, ২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে এ ঘটনা ঘটে।

পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে সন্দেহভাজন হামলাকারীও। ঘটনাস্থলের একজন নিহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবন থেকে ২৫ থেকে ৩০টি গুলির শব্দ শুনতে পান তারা।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোটা এলাকা খালি করে বাসিন্দাদের চলাফেরায় সতর্কতা জারি করে পুলিশ। এরইমধ্যে বন্দুক হামলার ঘটনায় তদন্তে নেমেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

ইএ