বায়ু দূষণের তীব্রতায় সোমবার থেকে চলতি সপ্তাহের পুরো সময় বন্ধ থাকবে প্রদেশটির সাড়ে ছয়শো স্কুল, সরকারি-বেসরকারি অফিস-আদালত। নির্মাণকাজেও দেয়া হয়েছে স্থগিতাদেশ।
তিনদিন কৃত্রিম বৃষ্টির মাধ্যমে ধোঁয়া নিয়ন্ত্রণের চেষ্টা করছে প্রশাসন। ব্রুনেই-সিঙ্গাপুরসহ দক্ষিণপূর্ব এশিয়ার অন্যান্য দেশের আকাশেও ধোঁয়াশা তৈরি হয়েছে।
আরও পড়ুন:
অস্বাস্থ্যকর মাত্রায় পৌঁছেছে বায়ু মান সূচক। ইন্দোনেশিয়ার কালিমান্তান অঞ্চল আর সুমাত্রা দ্বীপে বিশাল দাবানলের ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি প্রতিবেশী দেশগুলোতে। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়ছে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আভাস।





