হড়পা বানের ধ্বংসলীলা: অবরুদ্ধ চৌলানী নদী, নতুন করে সতর্কতা জারি

গণকবর দেয়ার জন্য নিহত ব্যক্তিদের মরদেহ প্রস্তুত করছেন পুলিশ সদস্যরা
বিদেশে এখন
0

হড়পা বানের ধ্বংসলীলার মধ্যেই ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে নেপালের দারচুলা জেলায়। এতে স্থানীয় চৌলানী নদীর গতিপথ আংশিক অবরুদ্ধ হয়ে পড়েছে।

এতে নতুন করে বন্যার শঙ্কায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে দারচুলা জেলায়। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, আপি হিমল পুরসভার ভাট্টার এলাকায় নতুন করে ধসের ঘটনা ঘটেছে।

এই অংশে আরও ধসের শঙ্কা করছে প্রশাসন। একারণে যেকোনো সময় বন্যা মোকাবিলায় ভাটি অঞ্চলের বাসিন্দাদের আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে বিশেষ দুর্যোগ মোকাবিলা বাহিনীকেও।

ইএ