মাদক মামলায় মিশরের টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

উপস্থাপিকা সারা খলিফা
বিদেশে এখন
0

মাদক মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় মিশরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে বিদেশ থেকে মাদক তৈরির কাঁচামাল এনে বিক্রির অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী অভিযানের সময় চক্রের কাছ থেকে ৭৫০ কেজিরও বেশি মাদক ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করেছে বলে আদালতের শুনানিতে উত্থাপন করে রাষ্ট্রপক্ষ। তবে আদালতের শুনানিতে মাদক বিক্রির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বরাবরই অস্বীকার করেছেন সারাহ খলিফা।

তবে এই রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন কিনা তা জানা যায়নি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য বলছে, গেল বছর মিশরে ৪৯২ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। যাদের মধ্যে ২৩ জনের রায় কার্যকর হয়েছে।

ইএ