শত্রুভাবাপন্ন আচরণের অভিযোগ; আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক ছিঁড়লো আলজেরিয়া

বিদেশে এখন
0

আলজেরিয়ার সরকারি সংবাদ সংস্থা এপিএসের প্রতিবেদনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলা হয়, বারবার সতর্ক করা সত্ত্বেও ইউএই ক্রমাগত ‘উসকানিমূলক ও শত্রুভাবাপন্ন’ আচরণ চালিয়ে যাচ্ছে। দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার সব কূটনৈতিক পথ নিষ্ফল হওয়ার পর সম্পর্ক ছেদের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিদ্ধান্ত গ্রহণের পর আলজেরিয়ায় নিযুক্ত ইউএইর রাষ্ট্রদূতকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হয়েছে এবং তাকে দেশ ছাড়তে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেয়া হয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইউএইর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত কয়েক বছর ধরেই আঞ্চলিক নানা ইস্যুতে আলজেরিয়া ও ইউএইর মধ্যে টানাপোড়েন চলছিল। বিশেষ করে ২০২০ সালে ইসরাইলের সঙ্গে ইউএইর সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্তকে মেনে নেয়নি আলজেরিয়া।

এছাড়া আলজেরিয়ার প্রতিবেশী নাইজার, মালি ও লিবিয়ায় ইউএইর অভ্যন্তরীণ হস্তক্ষেপ এবং প্রভাব বিস্তারের চেষ্টাকে সন্দেহের চোখে দেখে আসছে আলজেরিয়া। এর আগে চলতি বছরের শুরুর দিকে ইউএইর সঙ্গে ২০১৩ সালে সই হওয়া একটি বিমান পরিবহন চুক্তি বাতিল করেছিল আলজেরিয়ার কর্তৃপক্ষ।

এএম