কর্তৃপক্ষের বিরুদ্ধে অপহরণ-হেনস্থার অভিযোগ তেহরিক-ই ইনসাফ নেতা সোহেল আফ্রিদির

তেহরিক-ই ইনসাফ নেতা সোহেল আফ্রিদি
বিদেশে এখন
0

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ কর্তৃপক্ষের বিরুদ্ধে নিজেকে জোরপূর্বক অপহরণ ও রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ করেছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ও পাকিস্তান তেহরিক- ই ইনসাফ নেতা সোহেল আফ্রিদি।

সোমবার দলীয় পিটিআই কর্মীদের মুক্তির দাবিতে পুলিশ ভ্যানে চড়ে বসেন তিনি। কিছু কর্মীকে মুক্তি দেয়া হলেও, সবার মুক্তির দাবিতে ভ্যান থেকে নামতে অনড় ছিলেন সোহেল আফ্রিদি।

পরে তাকে না নামিয়েই গাড়িটি কিছু দূরে গিয়ে রাস্তায় ফেলে দিয়ে যায় বলে অভিযোগ দলীয় নেতাকর্মীদের।

তবে মুখ্যমন্ত্রীর দাবি প্রত্যাখ্যান করে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখেরী। দাবি করেন, ইচ্ছাকৃতভাবে ভ্যানে চড়ে বসেন সোহেল আফ্রিদি।

একপর্যায়ে পিটিআইয়ের দলীয় কর্মীরা গাড়িটি ঘিরে ফেললে হামলার শঙ্কায় কিছু দূর এগিয়ে মুখ্যমন্ত্রীকে নামিয়ে দেয় পুলিশ সদস্যরা।

এফএস