গাজায় আবাসিক ভবন ধসে নিহত ১২

গাজায় আবাসিক ভবন ধস
বিদেশে এখন
0

যুদ্ধ-বিধ্বস্ত গাজায় একটি আবাসিক ভবন ধসে প্রাণহানি হয়েছে কমপক্ষে ১২ জনের। নিহতদের মধ্যে নারী ও শিশুসহ রয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ১৪ জন।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। বুধবার ৭ তলার এ ভবনটি ধসে পড়ার পর মর্মান্তিক এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নীচে এখনও আটকে পড়ে আছে প্রায় ১০০ মানুষ।

তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে দমকলবাহিনীর কর্মীরা। তাদের সহায়তায় এগিয়ে এসেছে জাতিসংঘের কয়েকটি সংস্থা ও মিশরের ত্রাণ সংস্থাও। তবে পর্যাপ্ত সরঞ্জামের অভাবে উদ্ধার কার্যক্রম কঠিন হয়ে পড়ছে।

রয়টার্স জানিয়েছে, গাজা জুড়ে ইসরাইলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২ হাজার ভবন। ফলে দুর্বল হয়ে পড়েছে ভবনগুলোর কাঠামো। ধসে পড়া ভবনটি এগুলোর একটি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

জেআর