নাইজেরিয়ায় বিষাক্ত মদ পানে ৪৮ জনের মৃত্যু, চিকিৎসাধীন প্রায় ১০০

মরদেহের প্রতীকী
বিদেশে এখন
0

দক্ষিণ নাইজেরিয়ায় মিথানলযুক্ত বিষাক্ত মদ পানে প্রাণহানি হয়েছে কমপক্ষে ৪৮ জনের। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ১০০ জন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওন্ডো রাজ্যের ওদিগবো ও আইরেলে স্থানীয় সরকার এলাকায় এই বিষক্রিয়ার ঘটনা ঘটে। বিষাক্ত এ দেশিয় মদে ১৮২ জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে অনেকেরই কিডনি অকেজো, দৃষ্টিশক্তি লোপ ও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করছে চিকিৎসকরা। স্থানীয়ভাবে প্রস্তুতকৃত উচ্চ অ্যালকোহলযুক্ত ঔষধি পানীয় ‘মাংকি টেইল’র সঙ্গে বিষাক্ত মিথানল মেশানোর কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

এদিকে মদ উৎপাদনের সঙ্গে জড়িত সন্দেহে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেআর