১৯৯৭ সালের ৩১ আগস্ট। প্যারিসে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় প্রিন্সেস ডায়ানার। প্রায় ৩০ বছর পর সেই রাতের স্মৃতি নিয়ে নতুন দাবি তুললেন ডায়ানার ছোট ভাই আর্ল স্পেন্সার।
নিজের স্মৃতিকথা সম্বলিত সোয়ান সং ডায়ানা, মাই সিস্টার শীর্ষক বইয়ে স্পেন্সার লিখেছেন, ডায়ানার মৃত্যুর খবর পাওয়ার পর তৎকালীন প্রিন্স চার্লস তাকে ফোন করেছিলেন।
বইতে স্পেন্সারের দাবি, অন্য যারা ফোন করেছিলেন তারা ছিলেন শোকাহত ও বাকরুদ্ধ। কিন্তু চার্লসের কণ্ঠস্বর তার কাছে ছিলো লটারি জেতার খবর পাওয়ারে মতো অস্বাভাবিকভাবে উচ্ছ্বসিত। তবে, এসব অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে আপত্তি জানিয়েছে বাকিংহাম প্যালেস। প্রাসাদের এক মুখপাত্র বলছেন, দীর্ঘদিনের শোক ও পারিবারিক বেদনা মানুষের স্মৃতি, বিচারবোধ ও ঘটনার ব্যাখ্যায় প্রভাব ফেলতে পারে।
উদ্ভূত এ পরিস্থিতি নিয়ে প্রকাশিতব্য এ বই নিয়ে রাজ পরিবার ও স্পেন্সারের বিরোধকে দুঃখজনক বলছেন বৃটেনের বাসিন্দারা।
একজন বাসিন্দা বলেন, ‘সুইডেনের নাগরিক হওয়া সত্ত্বেও এখনও প্রিন্সেস ডায়ানাকে নিয়ে আলোচনা করা হয়। সমগ্র ইউরোপ জুড়ে, তাকে আজীবন স্মরণ করা হবে।’
বাসিন্দারা জানান, সবাই ডায়ানা সম্পর্কে কিছু না কিছু জানার চেষ্টা করেছে। তবে ডায়ানা কখনো হারিয়ে যাবেন না।
এদিকে, বিতর্কিত এ বই নিয়ে কোনো মন্তব্য করেননি প্রিন্স হ্যারি। বৃহস্পতিবার লন্ডনে ইনভিক্টাস স্পিরিট অ্যাওয়ার্ডসে অংশ নেন হ্যারি। একই সময়ে রাজা চার্লস স্কটল্যান্ডে এআই সম্মেলনে অংশ নিয়ে প্রযুক্তিটির সম্ভাব্য ‘অস্তিত্বগত ঝুঁকি নিয়ে সতর্ক করেন। আর স্কটল্যান্ডের আইল অব বুটের একটি সমুদ্রসৈকত পরিষ্কার অভিযানে অংশ নেন প্রিন্স উইলিয়াম ও কেট।





