জর্জিয়ায় স্কুল অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ২, আহত ৩৫

জর্জিয়ায় স্কুল বন্দুক হামলা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একটি স্কুলের অনুষ্ঠানে বন্দুক হামলায় নিহত হয়েছে ২ জন। এ সময় গুলিবদ্ধ হয়েছে অন্তত ৩৫ জন। আহতদের মধ্যে ২৫ জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, পার্কিংয়ের জায়গা নিয়ে তর্কাতর্কির মধ্যেই হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়ে দুইজন। এক পর্যায়ে তারা একে অপরের দিকে গুলি চালায়। তাদের গোলাগুলিতে প্রাণ হারায় ১২ বছরের এক শিশুসহ দুই জন।

এ সময় তারা জনতার ভিড় লক্ষ্য করে গুল ছুড়তে থাকে। ঘটনাস্থল থেকে দু'টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা গেলেও, এখনো কাউকে আটক করা যায়নি। সন্দেহভাজনদের পরিচয় বা গোলাগুলির সম্ভাব্য উদ্দেশ্যও সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

একটি হাই স্কুলের হোমকামিং অনুষ্ঠানটিতে প্রায় ১ হাজার মানুষের সমাগম ঘটেছিল। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যমতে, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে অন্তত ৩৫৫টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

জেআর