জর্জিয়া
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে আলোচনায় চার রাজনীতিক

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে আলোচনায় চার রাজনীতিক

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে, ক্ষমতাসীন রিপাবলিকানদের ভরাডুবি আর বিরোধী ডেমোক্র্যাটদের নিরঙ্কুশ জয়ের পর, শুরু হলো ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি। দুই শিবিরে প্রার্থিতার দৌড়ে নাম এসেছে ৩২ নেতার। সম্ভাব্য প্রার্থী হিসেবে এরইমধ্যে মার্কিন ভোটারদের নজরে চার রাজনীতিক। রয়টার্স-ইপসোস জরিপে, হোয়াইট হাউজে যাওয়ার দৌড়ে আলোচনায়- রিপাবলিকান পার্টির জেডি ভ্যান্স ও মার্কো রুবিও এবং ডেমোক্রেটিক পার্টির জন ওসফ ও পিট বুটিজেজ। এমন পরিস্থিতির মধ্যেই রাজনৈতিক সংঘাতের পরিবর্তে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিভক্তি মেটানোর ডাক ডেমোক্র্যাট শিবিরে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রকে হারিয়ে জর্জিয়ায় জয় পেলেন জন অসফ

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রকে হারিয়ে জর্জিয়ায় জয় পেলেন জন অসফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট শেষে ফলাফল আসা শুরু হয়েছে। প্রাথমিক ফলাফলে প্রতিনিধি পরিষদ ও সিনেটে এগিয়ে রয়েছে বিরোধী ডেমোক্র্যাটরা, পিছিয়ে রয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। এদিকে, প্রথম গুরুত্বপূর্ণ জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেট আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জন অসফ। রিপাবলিকান প্রার্থী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র মাইক কলিন্সকে হারান তিনি। মধ্যবর্তী নির্বাচনের গুরুত্বপূর্ণ লড়াইগুলোর একটি ছিলো এই আসন।

ফেসবুকে ৫ হাজারের বেশি বন্ধু যুক্ত করা যাচ্ছে?

ফেসবুকে ৫ হাজারের বেশি বন্ধু যুক্ত করা যাচ্ছে?

সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে ফ্রেন্ডস বা বন্ধু যুক্ত করার ক্ষেত্রে ৫ হাজারের সীমা দীর্ঘদিন ধরেই প্রচলিত। ৫ হাজার বন্ধুর সীমা পূরণ হয়ে গেলে নতুন করে আর কাউকে যুক্ত করা যেত না। তবে সম্প্রতি সামাজিক এ মাধ্যমে বন্ধুসীমা তুলে দেয়ার গুঞ্জন উঠেছে। অনেকেই বিভিন্ন পোস্টে দাবি করছেন, ফেসবুকে বন্ধু যুক্ত করার ক্ষেত্রে ৫ হাজারের পরিবর্তে ৬ ও ১০ হাজারের সীমা নির্ধারণ হতে যাচ্ছে। অনেকে এ-সংক্রান্ত আপডেটও পেয়েছেন। তবে আদৌ এমন কিছু হচ্ছে কি না? বা মেটা কি এমন কোনো পরিবর্তন আনছে?

জর্জিয়ায় স্কুল অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ২, আহত ৩৫

জর্জিয়ায় স্কুল অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ২, আহত ৩৫

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একটি স্কুলের অনুষ্ঠানে বন্দুক হামলায় নিহত হয়েছে ২ জন। এ সময় গুলিবদ্ধ হয়েছে অন্তত ৩৫ জন। আহতদের মধ্যে ২৫ জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুরুষদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করছে রাশিয়া!

পুরুষদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করছে রাশিয়া!

শুরুতে উৎসাহ দিলেও এখন পুরুষ নাগরিকদের সেনাবাহিনীতে যোগদানে বাধ্য করছে রাশিয়া। যুদ্ধক্ষেত্রে আহত রুশ সেনাদের অভিযোগ, ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতে ব্যাপক জনবল হারানোর পরেও এ কৌশল অবলম্বন করে টিকে আছে মস্কো। পাশাপাশি যেসব সেনা সদস্য আর যুদ্ধ কর‌তে মানসিকভাবে প্রস্তুত নয়, তাদেরও ছাড়পত্র দিচ্ছে না রাশিয়া। অভিযোগ আছে, পুলিশের নজরে থাকা রুশ নাগরিকদেরও দেয়া হচ্ছে সেনাবাহিনীর প্রশিক্ষণ।

জর্জিয়ায় জিমি কার্টারের শেষকৃত্যের প্রথম পর্ব সম্পন্ন

জর্জিয়ায় জিমি কার্টারের শেষকৃত্যের প্রথম পর্ব সম্পন্ন

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় প্রয়াত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্য অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়েছে। মঙ্গলবার জন্মস্থান জর্জিয়ায় সমাহিত করা হবে কার্টারকে।

জিমি কার্টারের মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

জিমি কার্টারের মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

শান্তিতে নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই। স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়ার প্লেইনস শহরে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। এতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্ব নেতারা। অসংখ্য মানবিক কাজে দৃষ্টান্ত রাখা এই নেতার মৃত্যুতে শোকের মাতম বইছে পুরো যুক্তরাষ্ট্রে। চিরবিদায় নেয়া জিমি কার্টার কীভাবে একজন কৃষক থেকে বর্ষীয়ান রাজনীতিবিদ হয়ে ওঠে ছিলেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রয়াণ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রয়াণ

শান্তিতে নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই। স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে জর্জিয়ার প্লেইনস শহরে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ১০০ বছর।

যুক্তরাষ্ট্র কখনো যুদ্ধকে সমর্থন করে না: ট্রাম্প

যুক্তরাষ্ট্র কখনো যুদ্ধকে সমর্থন করে না: ট্রাম্প

যুক্তরাষ্ট্র কখনো যুদ্ধকে সমর্থন করে না বলে বিজয় ভাষণে সাফ জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (বুধবার, ৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার আগে বিজয়ী বীরের বেশে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। তিনি জানান, তার শাসনামলে পৃথিবী কোনো যুদ্ধ দেখেনি। ভবিষ্যতেও এ নীতিতে অবিচল থাকার নিশ্চয়তা দিয়েছেন ৭৮ বছর বয়সী এই বর্ষীয়ান নেতা। এদিন রিপাবলিকান সমর্থকদের অভিনন্দন জানিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর চেয়ে বড় রাজনৈতিক পরিবর্তন আসেনি। প্রতিশ্রুতি দেন, সীমান্ত সংকটসহ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

নিয়োগ প্রক্রিয়া পরিবর্তনে ইতালিতে শ্রমবাজার হারানোর আশঙ্কায় প্রবাসীরা

নিয়োগ প্রক্রিয়া পরিবর্তনে ইতালিতে শ্রমবাজার হারানোর আশঙ্কায় প্রবাসীরা

প্রবাসী শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়া ও আবেদন পদ্ধতিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে ইতালি। নতুন নিয়মের আওতায় ২০২৫ সালে শ্রমিক ভিসায় ১ লাখ ৮১ হাজার কর্মী আনার পরিকল্পনা আছে জর্জিয়া মেলোনি সরকারের। সংশ্লিষ্টরা বলছেন, অনিয়মিত শ্রমিক প্রবেশ আটকানো ও প্রতারক চক্রের অপতৎপরতা বন্ধ করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। তবে নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আসায় ইতালিতে শ্রমবাজার হারানোর আশঙ্কা প্রবাসী বাংলাদেশিদের।

ভোট ভাগ হয়ে যাচ্ছে কামালা-ট্রাম্পের!

ভোট ভাগ হয়ে যাচ্ছে কামালা-ট্রাম্পের!

যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে মধ্যপ্রাচ্য ইস্যুতে ক্রমেই মুসলিম ভোটারদের সমর্থন কমছে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে এ ভোট যাচ্ছে তৃতীয় দলের ঝুলিতে। এতে ব্যাটল গ্রাউন্ডস খ্যাত অঙ্গরাজ্যগুলোতে ট্রাম্পের চেয়ে পিছিয়ে পড়ার ঝুঁকিতে পড়েছেন কামালা। অন্যদিকে, অভিবাসীদের গলাধাক্কা দিয়ে দেশে ফেরত পাঠানোর হুমকি দিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে হেলেনের তাণ্ডবে প্রাণহানি বেড়ে ৪৩

যুক্তরাষ্ট্রে হেলেনের তাণ্ডবে প্রাণহানি বেড়ে ৪৩

হ্যারিকেন হেলেনের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। এরমধ্যে শুধু জর্জিয়ায় নিহত হয়েছেন ১৫ জন। ফ্লোরিডা ও জর্জিয়ার পর শুক্রবার নর্থ ও সাউথ ক্যারোলাইনা এবং টেনেসিতে আঘাত হানে ক্যাটাগরি দুই মাত্রার গ্রীষ্মমণ্ডলীয় ঝড়টি। বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন পার করছেন অন্তত ৪০ লাখ বাসিন্দা। আকস্মিক বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট। জর্জিয়া ও ক্যারোলাইনায় চলছে উদ্ধার অভিযান। বন্যার্তদের নিরাপদে সরিয়ে নিতে অভিযান অব্যাহত রেখেছে জরুরি সেবায় নিয়োজিতরা। এছাড়া, ফ্লোরিডার বেশ কয়েকটি উপকূলীয় এলাকায় শুরু হয়েছে দুর্যোগ পরবর্তী সংস্কার কার্যক্রম।