প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত মেক্সিকো-স্পেন

স্পেনে বন্যা
বিদেশে এখন
0

প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত ল্যাটিন আমেরিকার মেক্সিকো ও ইউরোপের দেশ স্পেন। মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যে তীব্র শৈত্যপ্রবাহের মধ্য প্রবল বৃষ্টি ও বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

বেশ কয়েকটি নদীর পানি উপচে প্লাবিত হয়েছে জনবহুল এলাকা। এছাড়া ভিলা আলেন্দে শহরে ভূমিধসেনিহত হয়েছে বেশ কয়েকজন।

বৃষ্টি অব্যাহত থাকায় বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনে নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রাজ্যের দক্ষিণাঞ্চলের ২৯টি পৌরসভার সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস স্থগিত করা হয়েছে।

এদিকে, ঝড় অ্যাডামের প্রভাবে পূর্ব স্পেনজুড়ে অস্বাভাবিক মাত্রায় বৃষ্টি হয়েছে। বেশিরভাগ নদীর পানি উপচে বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপকূলের বেশ কয়েকটি শহর। রাস্তাঘাট তলিয়ে দেখা দিয়েছে আকস্মিক বন্যা।

আলিকান্তে প্রদেশে গেল ৩৬ ঘণ্টায় ৬৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এফএস