ইয়েমেনে সামরিক প্রশিক্ষণ শিবিরে হুথি হামলায় নিহত ৫৮

সামরিক প্রশিক্ষণ শিবিরে হুথি হামলা
বিদেশে এখন
0

ইয়েমেনের নিরাপত্তা বাহিনীর সামরিক প্রশিক্ষণ শিবিরে হুথিদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে ৫৮ জন। আহত দুইশোর বেশি মানুষ।

এখনো নিখোঁজ ১৪ জন। দেশটির শাবওয়া প্রদেশে অবস্থিত আল আলম প্রশিক্ষণ কেন্দ্রে এ হামলা চালানো হয়। হুথিদের সঙ্গে সরকারি বাহিনী লড়াই তীব্র হওয়ার মধ্যে এই হামলার ঘটনা ঘটলো।

প্রশিক্ষণ অনুশীলন চলার সময় হুথিরা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে শিবিরটিতে। এডেন উপসাগরের তীরবর্তী শাবওয়া ইয়েমেনের সমৃদ্ধ প্রদেশ।

এফএস