ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন
বিদেশে এখন
0

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজ (রোববার, ২৫ অক্টোবর) টানটান উত্তেজনার মধ্য দিয়ে দেশজুড়ে ভোট দিচ্ছেন সাধারণ ভোটাররা। এতে লড়বেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ও ট্রাম্প বিদ্বেষী লুলা দ্যা সিলভা এবং কট্টর ডানপন্থী নেতা ফ্লাভিও বলসোনারো।

ভোটের আগে শেষ জনসভায় জয়ের ব্যাপারে আশাবাদী দুই প্রার্থীই। ফ্লাভিও সমর্থকদের দাবি, অপরাধ, দুর্নীতি ও লাতিন আমেরিকার অন্যান্য অঞ্চলগুলোতে ডানপন্থি দলগুলোর উত্থানের কারণে ক্ষমতার পালাবদল চায় অধিকাংশ ব্রাজিলিয়ান।

বিপরীতে লুলার সমর্থকদের দাবি, ভোটের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। ফের বর্তমান প্রেসিডেন্টের জয়ের পথ সুগমে নাগরিকদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান সমর্থকরা।

অক্টোবরের শুরুতে প্রথম দফার ভোটে লুলার চেয়ে ২২ লাখেরও বেশি ভোট পান ফ্লাভিও । তবে জয়ী হতে প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোটের মার্জিন পূরণ করতে না পারায় দ্বিতীয় দফার ভোটের লড়াইয়ে মুখোমুখি ফ্লাভিও বলসোনারো ও লুলা দ্যা সিলভা।

এফএস