স্থানীয় সময় সোমবার রাতে, বিশাখাপাটনামে গাজুওয়াকা শিল্প এলাকায় অবস্থিত একটি তেল পরিশোধনাগারে আগুন লাগে।
কারখানাটি হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড- এইচপিসিএলের মালিকানাধীন। একটি সালফার পিচের মিশ্রণের ট্যাঙ্ক থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, অগ্নিকাণ্ডের আগে শক্তিশালী বিস্ফারণে কেঁপে ওঠে পুরো এলাকা। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।





