পালানোর সময় গুলিবিদ্ধ হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন ২৫ বছর বয়সী হামলাকারী। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের অনেক রহস্য এখনও অমীমাংসিত।
আততায়ী ঐ যুবককে আটকের পর তার বাড়িতে তল্লাশি চালিয়ে আরও তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে মরদেহগুলো হামলাকারীর পরিবাদের সদস্যদের।
স্থানীয় সময় শনিবার বেলা ৩টার কিছুক্ষণ আগে ক্রাকোর ঐতিহাসিক স্কয়ারে গাড়ি নিয়ে ঢুকে পড়ে ঐ বন্দুকধারী। প্রায় ৩ মিনিট ধরে চলা এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই চার নারী ও দুই পুরুষ নিহত হন।
চলন্ত ট্রামেও গুলি চালায় সে। সামরিক বাহিনীর পোশাক ও অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এই হত্যাকাণ্ড ঘটাতে আসে হামলাকারী, গাড়ি থেকেও বেশকিছু আধুনিক অস্ত্র উদ্ধার হয়েছে। পোলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ঐ যুবক উগ্র ডানপন্থী মতাদর্শের অন্ধ অনুসারী।





