চোখের যত্নে সবাইকে এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন
দেশে এখন
0

ডায়াবেটিস, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারসহ নানা কারণে চোখের জটিলতা বাড়ছে। শুধু সরকার নয়, ডাক্তারসহ সবাইকে চোখের যত্নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

আজ (রোববার, ৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে চোখের স্বাস্থ্যবিষয়ক বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

চোখ বাঁচাতে স্কুলের শিক্ষার্থী ট্রেনিং দেয়া দরকার বলেও জানান মন্ত্রী। প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ব চিকিৎসকে বছরে অন্তত একবার প্রান্তিক পর্যায়ে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী।

জাতীয় এ কর্মশালায় সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয়, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী, এনজিও, বেসরকারি খাত ও চক্ষু বিশেষজ্ঞরা অংশ নেন। একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে দৃষ্টিশক্তি কমে যাওয়া ও স্থায়ী অন্ধত্বের ঝুঁকি মোকাবিলা করা দরকার বলে ওঠে আসে কর্মশালায়।

এফএস