পোল্যান্ড
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা; নিহত ১০

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা; নিহত ১০

ইউক্রেনজুড়ে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার এই হামলা চালানো হয়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, হামলায় অন্তত ১০ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন। সিএনবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনের সামরিক ইউনিটের নাম নিয়ে বিতর্ক; জেলেনস্কির পদক প্রত্যাহার পোল্যান্ডের

ইউক্রেনের সামরিক ইউনিটের নাম নিয়ে বিতর্ক; জেলেনস্কির পদক প্রত্যাহার পোল্যান্ডের

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিতর্কিত যোদ্ধাদের নামে একটি সামরিক ইউনিটের নামকরণ করায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘অর্ডার অব দ্য হোয়াইট ঈগল’ প্রত্যাহার করে নেয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন ঋণে পোল্যান্ডের সামরিক শক্তিবৃদ্ধি; যুক্ত হলো অত্যাধুনিক যুদ্ধবিমান

মার্কিন ঋণে পোল্যান্ডের সামরিক শক্তিবৃদ্ধি; যুক্ত হলো অত্যাধুনিক যুদ্ধবিমান

অস্ত্র কেনার জন্য পোল্যান্ডকে ‘ফরেন মিলিটারি ফাইন্যান্সিং’ কর্মসূচির আওতায় নতুন করে ৪০০ কোটি ডলার ঋণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে কেনা এফ-৩৫ যুদ্ধবিমানের উদ্বোধনী উড়াল অনুষ্ঠানে এই ঘোষণা দেন মার্কিন অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস ডিন্যানো। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পোল্যান্ডে সেনা মোতায়েন; ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রেসিডেন্ট নাওরোকি

পোল্যান্ডে সেনা মোতায়েন; ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রেসিডেন্ট নাওরোকি

পোল্যান্ডে অতিরিক্ত মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পোলিশ প্রেসিডেন্ট ক্যারল নাওরোকি। ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি দুই দেশের মধ্যকার সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার ইঙ্গিত দিয়েছেন। গতকাল (বৃহস্পতিবার, ২১ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় তিনি এই ধন্যবাদ জানান। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পোল্যান্ডে আরও ৫ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ঘোষণা ট্রাম্পের

পোল্যান্ডে আরও ৫ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ঘোষণা ট্রাম্পের

ইউরোপের দেশ পোল্যান্ডে অতিরিক্ত ৫ হাজার মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (বৃহস্পতিবার, ২১ মে) এক আকস্মিক ঘোষণায় তিনি এ তথ্য জানান। এর মাত্র এক সপ্তাহ আগেই পেন্টাগন পোল্যান্ডে ৪ হাজার সেনা পাঠানোর একটি পরিকল্পিত কর্মসূচি হঠাৎ বাতিল করেছিল। এর আগে ট্রাম্প প্রশাসন জার্মানি থেকে ৫ হাজার সেনা সরিয়ে নেয়ার কথা বলেছিল এবং ইউরোপে আরও সেনা কমানোর ইঙ্গিত দিয়েছিল। সেই অবস্থান থেকে সরে এসে নতুন করে এই সেনা বাড়ানোর সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব বহন করছে। এক্সিওসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের  বিমানবন্দরগুলোতে সব কার্যক্রম বন্ধ

ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের বিমানবন্দরগুলোতে সব কার্যক্রম বন্ধ

রুশ হামলা সতর্কতায় ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের দুটি শহরের বিমানবন্দরগুলোতে সব রকম কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আকাশসীমায় মহড়া চালিয়েছে দেশটির সামরিক বিমানবাহিনী। এদিকে আবুধাবিতে দুইদিনব্যাপী ত্রিপাক্ষিক বৈঠক শেষে ভালো কিছু হবে বলে আশা ব্যক্ত করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র আগামী মার্চের মধ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি শান্তিচুক্তি সম্পন্ন করার চেষ্টা করছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।

রাশিয়ার হামলার আশঙ্কায় রিজার্ভ সোনা বাড়াচ্ছে পোল্যান্ড

রাশিয়ার হামলার আশঙ্কায় রিজার্ভ সোনা বাড়াচ্ছে পোল্যান্ড

যেকোনো সময় রাশিয়া অভিযান চালাতে পারে এমন শঙ্কায় রিজার্ভ সোনা বাড়াচ্ছে ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ড। পরিবার ও দেশকে রক্ষায় যুদ্ধের প্রশিক্ষণ নিতে শুরু করেছে হাজার হাজার সাধারণ মানুষ। এছাড়া পোল্যান্ডের পূর্ব সীমান্তে তিনটি রাফায়েল যুদ্ধবিমান মোতায়েন করেছে ফ্রান্স। এমনকি ইউরোপের পূর্বাঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদারের ঘোষণা দিয়েছে ন্যাটো। সম্প্রতি পোল্যান্ডে ড্রোন হামলার পর চলমান এ উত্তেজনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হয়েছে জরুরি বৈঠকও।

ন্যাটো সীমান্তে রাশিয়া-বেলারুশ মহড়ায় বাড়ছে উত্তেজনা

ন্যাটো সীমান্তে রাশিয়া-বেলারুশ মহড়ায় বাড়ছে উত্তেজনা

পোল্যান্ডে ড্রোন আক্রমণের পর ন্যাটো সীমান্তের কাছে রাশিয়া ও বেলারুশ জাপাড- নামে সামরিক মহড়া শুরু করায় উত্তেজনা আরও বেড়েছে। এটিকে আক্রমণাত্মক যুদ্ধের প্রস্তুতি হিসেবে বিবেচনায় নিয়ে বেলারুশের সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে পোল্যান্ড। তবে ক্রেমলিন বলছে, ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নয়, কেবল সেনাদের দক্ষতা বাড়াতে আগে থেকেই এ মহড়া চালিয়ে আসছে তারা।

রাশিয়ার ড্রোন পোল্যান্ডে প্রবেশে উত্তেজনা, ন্যাটোর হুঁশিয়ারি

রাশিয়ার ড্রোন পোল্যান্ডে প্রবেশে উত্তেজনা, ন্যাটোর হুঁশিয়ারি

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার ড্রোন ঢুকে পড়ায় উত্তেজনা তুঙ্গে। যুদ্ধ বন্ধে পশ্চিমাদের কূটনৈতিক প্রচেষ্টায় নিজেদেরকে শক্ত অবস্থানে রাখতে রাশিয়া এ উস্কানিমূলক পথ বেছে নিয়েছে বলে মনে করছে বিশ্লেষকরা। এতে করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ন্যাটো-রাশিয়া যুদ্ধে মোড় নেয় কি-না তা নিয়ে শঙ্কা বাড়ছে। উস্কানি ও বেপরোয়া আচরণের বিষয়ে রাশিয়াকে হুঁশিয়ার করেছেন ন্যাটো প্রধান মার্ক রুট।

বিয়ে করতে এসে ইরানে আটকা কানাডিয়ান যুগল

বিয়ে করতে এসে ইরানে আটকা কানাডিয়ান যুগল

শুভ কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে ইরান-ইসরাইল সংঘাত। সুদূর কানাডা থেকে বিয়ে করতে এসে ইরানে আটকা পড়েন এক কানাডিয়ান যুগল। তবে শেষ পর্যন্ত বিয়েটা আর করা হয়নি। তাই হতাশা নিয়েই ফিরতে হচ্ছে দেশে। অপরদিকে পরিস্থিতির অবনতি হওয়ায় দলে দলে দেশত্যাগের পাল্লা ভারি হচ্ছে ইরানসহ বিভিন্ন দেশের নাগরিকদের।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: আত্মরক্ষায় সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে পোল্যান্ড

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: আত্মরক্ষায় সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে পোল্যান্ড

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগে পোল্যান্ড। অনিশ্চিত ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে আত্মরক্ষায় নিজ দেশের নাগরিকদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। ‘ট্রেইন উইথ দ্য আর্মি’ কর্মসূচির আওতায় অস্ত্র উৎপাদন ও ব্যবহার এবং প্রতিরক্ষা কৌশলের ওপর প্রশিক্ষণ দেয়া হচ্ছে বাসিন্দাদের।

ইউরোপে বাংলাদেশের শ্রমবাজার রক্ষায় চার দফা প্রস্তাবনা

ইউরোপে বাংলাদেশের শ্রমবাজার রক্ষায় চার দফা প্রস্তাবনা

বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ স্বাভাবিক রাখতে ইউরোপীয় দেশগুলোতে শ্রমবাজার রক্ষায় চার দফা প্রস্তাবনা দিয়েছে ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ।