রুশ ফেডারেশন নিরাপত্তা পরিষদের স্থায়ী কমিটির সঙ্গে এক বৈঠকে তিনি এই তথ্য নিশ্চিত করেন। পুতিন বলেন, আলোচনায় অংশ নিতে রুশ প্রতিনিধিদলের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এ সময় তিনি আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান। রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আবুধাবিতে অনুষ্ঠিত আসন্ন ত্রিপক্ষীয় আলোচনা নিয়ে তারা বেশ আশাবাদী। শান্তি প্রক্রিয়ায় রাশিয়াও সমানভাবে আন্তরিকতা দেখাবে বলে আশা ইউক্রেনের।





