জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্প
বিদেশে এখন
0

মধ্য জাপানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে আহত হয়েছে ২০ জনের বেশি মানুষ। তবে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

আজ (রোববার, ৮ নভেম্বর) মধ্য জাপানের আইচি ও শিযুওকা প্রিফেকচারে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। এতে বিভিন্ন দোকানের কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। বিঘ্ন ঘটে ট্রেন চলাচলেও।

এছাড়া, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু আবাসিক ভবন। স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল শিযুওকা প্রদেশে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০ কিলোমিটার গভীরে।

জাপানের ভূমিকম্প নির্ণয়কারী সংস্থা জানায়, এর প্রভাবে বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত জাপানে প্রতিবছর শত শত ভূমিকম্প হয়।

জেআর