সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে সংবাদমাধ্যমটি জানায়, শুক্রবার সকাল ৯টা ৫২ মিনিটের দিকে নাইরোবি–মোম্বাসা মহাসড়কের মলোলোঙ্গো এলাকায় এসজিআর টার্মিনাসের কাছে নির্মাণাধীন ভবনটি হঠাৎ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয় জরুরি সেবা সংস্থাগুলো। কেনিয়া রেড ক্রস এক্সে জানিয়েছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে অন্তত তিনজনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এর মাত্র কয়েক সপ্তাহ আগে গত ২৩ অক্টোবর নাইরোবিতে একটি ১২ তলা ভবন ধসে পড়ে আটজন নিহত হয়েছিলেন। সেই রেশ কাটতে না কাটতেই ফের এই প্রাণহানির ঘটনা ঘটল।
কেনিয়ায় ভবন ধসের ঘটনা প্রায়ই ঘটে থাকে। দেশটির সরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘কেনিয়া ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস’ জানিয়েছে, ত্রুটিপূর্ণ নকশা, নিম্নমানের নির্মাণসামগ্রীর ব্যবহার, দুর্বল তদারকি এবং অদক্ষ কর্মীদের দিয়ে কাজ করানোর কারণে দেশটিতে প্রায়ই এ ধরনের বিপর্যয় ঘটে।
—রয়টার্সের প্রতিবেদনে অবলম্বনে





