গতকাল (মঙ্গলবার, ২৪ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সবশেষ হামলায় নিহতদের মধ্যে আছেন উপত্যকার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাইম মোহাম্মদ আবু নাহেল।
গাজা সিটির একটি শরণার্থী শিবিরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ড্রোন দিয়ে হামলা চালানো হয় তার উপর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একজন জ্যেষ্ঠ সদস্যকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে ইসরাইলি সেনাবাহিনী।
এছাড়া খান ইউনিস আর মধ্য গাজাতে ইসরাইলের হামলায় প্রায় যায় আরও ছয়জনের। অস্ত্রবিরতির ১৩ মাসে গাজায় ১৭০০ মানুষকে হত্যা করেছে ইসরাইল।





