গতকাল (মঙ্গলবার, ২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনার কাকিনাড়াতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এমন বিতর্কিত মন্তব্য করেন পশ্চিমবঙ্গের এ নেতা। তার দাবি, ‘বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, আমরা নিশ্চিতভাবেই এর প্রতিশোধ নেবো।’
যদিও ‘বাংলাদেশ নিয়ে নেবো’ এই হুঁশিয়ারি দিয়ে ঠিক কী বলতে চাইছেন তা পরিষ্কার করেননি পশ্চিমবঙ্গের এ মন্ত্রী।
১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। আসন্ন এই দিনটিতে বাংলাদেশে ফিরতে চান বলে জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্জুন সিং ঠিক সেই দিনটিকেই কেন ডেডলাইন হিসেবে বেছে নিয়েছেন, সেটিও পরিষ্কার করেননি তিনি।





