
ভারতের দক্ষিণ-পশ্চিমবঙ্গে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে ভারতের দক্ষিণ-পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, যা শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত বহাল থাকবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পেলো নতুন নাম ও প্রতীক
বিভক্তির জেরে পশ্চিমবঙ্গে সাবেক মুখ্যমন্ত্রী মমতার দলের নতুন নাম ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’, দলীয় প্রতীক ‘ফুটবল খেলোয়াড়’। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের নির্বাচন কমিশন এই নতুন নাম ও প্রতীক ঘোষণা করে। বিদ্রোহী তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলের নাম দেয়া হয় ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’, দলীয় প্রতীক চিহ্ন ‘খাম’। এদিকে, জোড়াফুল প্রতীক হাতছাড়া হওয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হলেন মমতা বন্দোপাধ্যায়।

তৃণমূলের নাম-প্রতীক স্থগিত; উপনির্বাচনে লড়তে হবে ফ্রি সিম্বলে
পশ্চিমবঙ্গের সাবেক ক্ষমতাসীন দল ‘তৃণমূল কংগ্রেসের’ নাম এবং দলের প্রতীক ‘জোড়াফুল’ চিহ্ন স্থগিত করল ভারতের নির্বাচন কমিশন। আসন্ন উপনির্বাচনে নির্বাচন কমিশনের ‘ফ্রি সিম্বল’ নিয়ে লড়তে হবে মমতা ও ঋতব্রতপন্থি তৃণমূল শিবিরকে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঋতব্রত বন্দোপাধ্যায় জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পরিষ্কার করে রাজনীতিতে পরিবারতন্ত্রের কোন জায়গা নেই। আর লড়াই যাওয়ার ঘোষণা মমতাপন্থি তৃণমূলের।

দুর্গাপূজায় পশ্চিমবঙ্গ সরকারের নতুন বিধিনিষেধ: বিতর্ক ও রাজনীতির নতুন মেরুকরণ
আসন্ন দুর্গাপূজা উদযাপনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন বিধিনিষেধ নিয়ে বিতর্ক থাকলেও স্বাগত জানিয়েছেন অনেকে। রাস্তাঘাট বন্ধ করে প্যান্ডেল করায় সাধারণ মানুষের ভোগান্তি কিংবা ডিজে বাজিয়ে পূজার ভাবগাম্ভীর্য নষ্ট করার পক্ষে নন তারা। বিপরীতে, রেড রোডের কার্নিভাল নিয়ে মমতাপন্থী তৃণমূল বিধায়কদের অভিযোগ, ৭ দিন ধরে রাস্তা বন্ধ রেখে যোগাসন করার সময় শুভেন্দুর সরকারের জনদুর্ভোগের কথা মনে ছিল না।

মমতার ভাতিজি বৃষ্টি মুখার্জির রহস্যজনক মৃত্যু!
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজি (ভাইঝি) বৃষ্টি মুখার্জির রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ; মমতার বিরুদ্ধে পুলিশের মামলা
কলকাতা হাইকোর্টের শর্ত লঙ্ঘনের অভিযোগে তৃণমূল কংগ্রেস প্রধান ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা (এফআইআর) করেছে কলকাতা পুলিশ। তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর এক সমাবেশে আদালতের বেঁধে দেয়া নির্দেশনা না মানার অভিযোগে স্বপ্রণোদিত হয়ে এ মামলা দায়ের করা হয়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিযোগিতায় পিছিয়ে থাকায় হিলি বন্দরে ভারতীয়দের ব্যবসা বন্ধের ঘোষণা
পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে থাকায় আগামীকাল (রোববার, ৩০ আগস্ট) থেকে অনিদিষ্টকালের জন্য হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করেছে ভারতীয় ব্যবসায়ী সংগঠন।

পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ু: শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ভারত
বিক্ষোভের নতুন জোয়ার স্পর্শ করেছে ভারতের তরুণ প্রজন্মকে। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, বিহার, দিল্লি, রাজস্থান, ঝাড়খণ্ড, তামিলনাড়ু- একেক রাজ্যে একেক দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। 'স্কুল ঠিক করো' কর্মসূচির জন্য মহারাষ্ট্রে মামলার মুখে ককরোচ জনতা পার্টি। তবে এবার নতুন মাত্রা যোগ করেছে মৌলিক সুবিধার দাবিতে আন্দোলনে স্কুল শিক্ষার্থীদের সমর্থন।

কলকাতা হোটেল অগ্নিকাণ্ডে ১৮ মৃত্যু; লাইসেন্স নীতি বদলাচ্ছে পশ্চিমবঙ্গ
ভারতের পশ্চিমবঙ্গে পৃথক দুটি হোটেলে অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যুর পর হোটেল, লজ ও গেস্টহাউসের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়ার অভ্যন্তরীণ ত্রুটিগুলো খতিয়ে দেখতে শুরু করেছে রাজ্য সরকার। সম্প্রতি বীরভূম জেলার তারাপীঠ ও কলকাতার মির্জা গালিব স্ট্রিটের দুটি হোটেলে এসব মর্মান্তিক ঘটনা ঘটে। দুটি দুর্ঘটনায় ৯ জন করে মোট ১৮ জন প্রাণ হারান। বার্তা সংস্থা ইন্দো-এশিয়া নিউজ সার্ভিসর বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পশ্চিমবঙ্গে একদিনের ব্যবধানে দুই হোটেলে আগুন: হোটেল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
পশ্চিমবঙ্গে একদিনের ব্যবধানে দুটি হোটেলে আগুনের ঘটনায় রাজ্যের হোটেল ব্যবস্থাপনা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে বড় প্রশ্ন। ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। আইনের তোয়াক্কা না করেই ব্যাঙের ছাতার মতো অলিতে গলিতে গড়ে উঠেছে একের পর এক হোটেল-গেস্ট হাউজ। একই ভবনে নামে বেনামে ঘিঞ্জি পরিবেশে চলছে হোটেলের কার্যক্রম। এসব হোটেলগুলোর বেশিরভাগ অতিথি মূলত চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশি।

মমতার গাড়িবহরে হামলা, পুলিশকে নিরাপত্তা না দেয়ার অভিযোগ
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা তার গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছুড়েছে বলে দাবি করেছেন তিনি। তৃণমূল নেত্রীর দাবি, এই হামলায় তার প্রাণহানিও ঘটতে পারত। এদিকে রাজ্য বিজেপি এই ঘটনার নিন্দা জানিয়ে এতে তাদের কোনো যোগসূত্র নেই বলে দাবি করেছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভারতে ভারী বৃষ্টির তাণ্ডব: পশ্চিমবঙ্গে চার জেলায় রেড অ্যালার্ট, কেরালায় প্রাণহানি বেড়ে ১১
ভারতে অতি ভারী বৃষ্টির শঙ্কায় পশ্চিমবঙ্গে চার জেলায় জারি রেড অ্যালার্ট। বৃহস্পতিবার পর্যন্ত টানা অতিভারী বর্ষণের আভাস বাংলাদেশ সীমান্তবর্তী পাঁচ রাজ্যে। কেরালায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১১ জনে। তীব্র বন্যার মধ্যেই ফের ভারী বৃষ্টির কবলে ওড়িশা, দুর্যোগপূর্ণ আবহাওয়ার আভাস জম্মু-কাশ্মীর পর্যন্ত ভারতের বিস্তীর্ণ অঞ্চলে। বর্ষার দাপট অব্যাহত প্রতিবেশী চীনেও।