বিধানসভা নির্বাচনে প্রচারণা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়
এশিয়া
বিদেশে এখন
0

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিজ আসন ভবানীপুর থেকেই আজ নির্বাচনি প্রচারণা শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে এরই মধ্যে প্রচার শুরু করে দিয়েছেন একই আসনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

আজ (রোববার,২২ মার্চ) সন্ধ্যায় ভবানীপুরে কর্মীসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভোটের মাঠে নামছে তৃণমূল কংগ্রেস। চেতলার অহীন্দ্র মঞ্চ তৈরির কাজও শেষ। সম্মেলনে উপস্থিত থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি, মেয়রসহ ভবানীপুরের আরও সাত জন কাউন্সিলর।

আরও পড়ুন:

সব কর্মীদেরও উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের প্রকাশিত ভোটার তালিকা নিয়েও একাধিক বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মমতাকে হারাতে বিজেপি সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছে বলে জানান মমতার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী।

নিজেকে মোদির সৈনিক দাবি করে শুভেন্দু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে ভবানীপুর থেকে দুর্নীতি দূর করা হবে।’

আগামী ২৯ এপ্রিল এ আসনে ভোটগ্রহণ হবে। এদিকে ভোট নিয়ে সার্বিক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। প্রার্থীদের তালিকা, ভোট দিতে কী কী কাগজপত্র প্রয়োজন সবকিছুর তালিকা বুথের বাইরে টাঙানো থাকবে। ১০০ মিটারে মধ্যে মোবাইল ফোন ব্যবহারে ভোটারদের নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন কমিশন।

জেআর