পশ্চিমবঙ্গের ভোটের হাওয়ায় জমে উঠেছে পতাকা ব্যবসা

পতাকা তৈরি করছেন একজন কারিগর
এশিয়া
বিদেশে এখন
0

ভোটের ঢাকে কাঠি পড়তেই ব্যস্ততা তুঙ্গে পশ্চিমবঙ্গের পতাকা তৈরির কারখানাগুলোতে। নাওয়া খাওয়া ভুলে দিন-রাত এক করে রাজনৈতিক দলের পতাকা তৈরি করে চলেছেন কারিগররা। ফলে পরোক্ষভাবে ভোটের উৎসবে শামিল এরাও।

ভোটের আগে রাজনৈতিক দলগুলোর প্রচারের হাতিয়ার দলীয় পতাকা। মিছিল, মিটিং অথবা রাস্তায় টাঙানোর জন্য লাগে দলের পতাকা। আজকের যুগে যতই ডিজিটাল প্রচারণা বাড়ুক না কেন, পতাকার চাহিদা এতটুকু কমেনি। বরং চাহিদা বেড়েছে।

পশ্চিমবঙ্গের হাওড়া জেলার জগাছা উনসানি এলাকায় কারখানাগুলোতে সারা বছর তৈরি হয় নানা ধরনের পতাকা। তবে সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে ভোটের মৌসুমে। রাজনৈতিক দলগুলির প্রার্থীরা হোয়াটসঅ্যাপে তাদের পতাকা তৈরির অর্ডার দিচ্ছেন। ফলে একদিকে চাহিদা বাড়ছে, অন্যদিকে চাপ বাড়ছে কাজের।

আরও পড়ুন:

পতাকার কারিগর বাবলু শেখ বলেন, ‘যত দল আছে, সব একসঙ্গে পণ্য চাইছে। প্রত্যেকটা দল থেকেই চাইছে। এত কাজ, ঠিকমতো প্রোডাকশন হয়ে উঠছে না।’

পতাকার কারখানার মালিক রাজু হালদার বলেন, ‘দেশের স্বাধীনতার পর থেকেই জাতীয় পতাকার পর এসব কাজ করছি।’

এখান থেকে তৈরি পতাকা পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে পাঠানো হয়। যায় কলকাতার বড়বাজারেও। ফলে এইসময় অনেকটাই লাভের মুখ দেখেন মালিক ও শ্রমিকরা। কিন্তু এরপরেও তাদের আক্ষেপ, ভোট মিটলে কেউ আর তাদের খবর নেয় না।

এসএস