চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয় ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লেভরভ
এশিয়া
বিদেশে এখন
0

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। আজ (বুধবার, ১৫ এপ্রিল) বেইজিংয়ের গ্রেট হলে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি।

বৈঠক শেষে লেভরভ জানান, চলতি বছরের মাঝামাঝি সময়ে চীন সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী লেভরভ গতকাল (মঙ্গলবার, ১৫ এপ্রিল) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাত করেন।

আরও পড়ুন:

এসময় তারা ইউক্রেন সংকট , ইউএস-ইরান দ্বন্দ্ব, মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনা করেন। পাশাপাশি রাশিয়া-চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও পুতিনের আসন্ন সফর নিয়ে আলোচনা করেন।

জেআর