পাকিস্তানে পর্যটকবাহী নৌকাডুবি, নিহত ৭

পাখতুনখোয়ার সোয়াত নদীর সাইফউল্লাহ হ্রদ
এশিয়া
বিদেশে এখন
0

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সোয়াত নদীর সাইফউল্লাহ হ্রদে পর্যটকবাহী নৌকা ডুবে ৭ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ২ জনকে।

নৌকাটিতে ৯ পর্যটক আরোহী ছিলেন এবং হতাহতরা সবাই পাঞ্জাব প্রদেশের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই তাদের সন্ধানে অভিযান শুরু করে উদ্ধারকারী দল।

একে একে তুলে আনা হয় ৭টি মরদেহ। গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমে সোয়াত নদীতে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হয়। তবে তীব্র স্রোত, পানির স্তরের আকস্মিক পরিবর্তন এবং নদীর গতিপথ নিয়ে সচেতনতা কম থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে।

পর্যটকদের নদী ও হ্রদের অনিরাপদ অংশ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গত বছর জুনে সোয়াত নদীর পানি হুট করে বেড়ে যাওয়ায় পানির তোড়ে ভেসে গিয়েছিলেন ১৭ পর্যটক।

জেআর