জাভা ও সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত আগ্নেয়গিরিটিতে গেল শুক্রবার থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। যা থেকে লাভার ফোয়ারা বের হয়ে রাজধানী ও লাম্পুং প্রদেশে ছড়িয়ে পড়েছে ছাই।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত স্থগিত রাখা হয়েছে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্ধরের কার্যক্রম। বেশকিছু অঞ্চলে আগামী তিনদিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।





